লিচু ফুলের খাঁটি মধু (Litchi Flower Honey)
উত্তরের বিস্তীর্ণ লিচু বাগান থেকে মৌমাছির ডানায় বয়ে আনা তাজা প্রাকৃতিক মিষ্টতা।
বসন্তের শুরুতেই যখন উত্তরের মাঠজুড়ে থাকা লিচু বাগানে থোকা থোকা মুকুল ফোটে, তখন মৌয়ালরা সারি সারি মৌবাক্স স্থাপন করেন। দূর-দূরান্ত থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্টের মাধ্যমে নয়, আমরা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত হয়ে মৌয়ালদের বাক্স থেকে মধু সংগ্রহের পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করি। প্রতিটি স্তূপের ঘনত্ব ও মান নিজে যাচাই করে সেরা গ্রেডের মধু আলাদা করে আনি। এতে কোনো ধরণের কৃত্রিম হিট দেওয়া হয় না, মেশানো হয় না কোনো সুগার সিরাপ—প্রকৃতি যেভাবে দেয়, ঠিক সেভাবেই বোতলজাত করা হয়।
রূপ ও রঙ: স্নিগ্ধ হালকা সোনালী ও কাঁচের মতো চকচকে স্বচ্ছ। খাঁটি কাঁচা মধুর স্বাভাবিক নিয়মেই এতে কিছু প্রাকৃতিক বুদ্বুদ বা মাইক্রো-বাবল খেলা করে।
স্বাদ ও সুবাস: মুখে দেওয়ার সাথে সাথেই তাজা পাকা লিচুর মিষ্টি ঘ্রাণ ও এক অপূর্ব মৃদু মিষ্টতা ছড়িয়ে পড়ে।
পরিপূর্ণ বিশুদ্ধতা: কোনো কৃত্রিম রং, রাসায়নিক ফ্লেভার বা কেমিক্যাল ছাড়া একদম খাঁটি কাঁচা মধু।
প্যাক সাইজ: ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি এবং ২ কেজি মেগা অফার প্যাক (পাইকারির জন্য ৫ কেজি বাল্ক সুবিধা)।
ব্যবহার ও যত্ন: সাধারণ তাপমাত্রায় শুষ্ক স্থানে রাখুন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। সকালের কুসুম গরম পানিতে বা শিশুদের প্রতিদিনের খাবারে চিনির সেরা স্বাস্থ্যকর বিকল্প।



Reviews
There are no reviews yet.