মোটরসাইকেলে মেঠোপথ ধরে ছুটে চলা, নিজের চোখে সরাসরি চাক কাটার জীবন্ত দৃশ্য আর খাঁটি বুনো স্বাদ।
এটি কোনো বাক্স বা চাষের মধু নয়। মানিকগঞ্জ, রংপুর ও দিনাজপুরের মতো প্রত্যন্ত অঞ্চলের পুরোনো গাছ, জঙ্গলের ডালপালা, গ্রামীণ বাড়ির উঠান, ঘরের সানশেড কিংবা পাকঘরের কোণে মৌমাছিরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেসব চাক বাঁধে—আমরা স্থানীয় অভিজ্ঞ মৌয়ালদের সাথে মোটরসাইকেলে সারাদিন ঘুরে ঘুরে সেই চাকগুলো খুঁজে বের করি। মৌয়ালদের গাছে চড়া থেকে শুরু করে সরাসরি চাক কাটা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আমরা চোখের সামনে উপস্থিত থাকি, ভিডিও ও লাইভ করে শতভাগ নিশ্চয়তা নিয়ে হাতে চিপে এই মধু সংগ্রহ করি।
• আসল বুনো স্বাদ: কোনো প্রসেসিং ছাড়া হাতে চিপে নেওয়া আদিম, অপরিশোধিত ও শতভাগ বুনো চাকের স্বাদ।
• পরাগরেণু ও এনজাইম: ফিল্টারিং না করায় এতে চাকে থাকা প্রাকৃতিক পরাগরেণু (Pollen) ও জীবিত পুষ্টি উপাদান একদম অক্ষুণ্ণ থাকে।
• সীমিত সংগ্রহ: যেহেতু এটি পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল, তাই সারা বছর এর স্টক সবসময় পাওয়া যায় না।
• প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং ১ কেজি ৫ কেজি থেকে পাইকারি সুবিধা (সংগ্রহ থাকা সাপেক্ষে)।
• ব্যবহার ও যত্ন: সরাসরি প্রাকৃতিক চাকের অপরিশোধিত কাঁচা মধু হওয়ায় এটি রোদে শুকানো বা ফ্রিজে রাখার দরকার নেই; শুধু সাধারণ তাপমাত্রায় কাঁচের বয়ামে রাখলেই ভালো থাকে।



Reviews
There are no reviews yet.