স্বচ্ছ নিয়মাবলী

শিপিং, ডেলিভারি ও রিটার্ন পলিসি

সততা ও গ্রাহক সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার

ডেলিভারি এলাকা ও কুরিয়ার চার্জ

আমরা কুরিয়ার পার্টনার স্টিডফাস্ট (Steadfast Courier)-এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি।

ঢাকার ভেতরে
৳৮০
(১ কেজি পর্যন্ত)
ঢাকার বাইরে
৳১৩৫
(১ কেজি পর্যন্ত)

* পরবর্তী প্রতি কেজির জন্য কুরিয়ার নিয়ম অনুযায়ী অতিরিক্ত ২০৳ প্রযোজ্য।

আনুমানিক ডেলিভারি সময়সীমা

  • ঢাকার ভেতরে: অর্ডার নিশ্চিত করার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।
  • ঢাকার বাইরে: অর্ডার নিশ্চিত করার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে।
অনিবার্য পরিস্থিতি: প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা কুরিয়ারের অভ্যন্তরীণ সমস্যার কারণে বিলম্ব হলে টিম সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপডেট প্রদান করবে।

পেমেন্ট পদ্ধতি ও ক্যাশ অন ডেলিভারি

  • সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (হাতে পেয়ে মূল্য পরিশোধ) সুবিধা রয়েছে।
  • নিরাপত্তা ডিপোজিট: পার্সেল বাউন্স এড়াতে ঢাকার বাইরের অর্ডারে এবং ভারী পণ্যের (তেল/নারিকেল) ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ/নগদে পরিশোধ করতে হবে। বাকি মূল্য হাতে পেয়ে পরিশোধযোগ্য।

রিটার্ন, এক্সচেঞ্জ ও রিপ্লেসমেন্ট পলিসি

সততাই আমাদের ব্যবসার ভিত্তি। নিচের কারণসমূহে আমরা পণ্য পরিবর্তনের নিশ্চয়তা দিই:

  • ভুল পণ্য ডেলিভারি হলে।
  • ওজনে কম পাওয়া গেলে।
  • পার্সেল ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায় পৌঁছালে।
ওপেন-বক্স চেক (Open-Box Check): কাঁচের বোতল বা তরল তেলের সুরক্ষায় ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করুন। ভাঙা বা ক্ষতিগ্রস্ত পেলে তাৎক্ষণিক ফিরিয়ে দিয়ে হেল্পলাইনে জানান; অতিরিক্ত চার্জ ছাড়াই নতুন পণ্য পাঠিয়ে দেওয়া হবে।

* ডেলিভারি গ্রহণের পর ত্রুটি থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ আমাদের হটলাইনে অবগত করতে হবে।

রিটার্ন চার্জ ও রিফান্ড নীতি

  • আমাদের ত্রুটিতে: ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে রিপ্লেসমেন্টের সম্পূর্ণ কুরিয়ার খরচ ‘বিশ্বাস’ বহন করবে।
  • ব্যক্তিগত সিদ্ধান্তে ফেরত: পণ্য সঠিক থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণে ফেরত দিতে চাইলে কুরিয়ারের আসা-যাওয়ার ডেলিভারি ফি গ্রাহককে বহন করতে হবে।
  • রিফান্ড সম্পন্ন: ফেরত পণ্য কার্যালয়ে পৌঁছানোর পর যাচাই করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা প্রদান করা হবে।
Scroll to Top