About Us

আমাদের পরিচয়

আমাদের গল্প (About Us)

এক টুকরো খাঁটি বিশ্বাস থেকেই আমাদের পথচলা

শুরুর কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি

কাগুজে সার্টিফিকেশন বা ল্যাব টেস্টের চেয়ে মাঠপর্যায়ের বাস্তব নজরদারিই খাঁটি পণ্যের আসল মানদণ্ড। বর্তমান বাজারে ভেজালের ভিড়ে খাঁটি খাবার পাওয়া যখন একপ্রকার দুর্লভ, তখনই জন্ম নেয় ‘বিশ্বাস’। আমাদের মূল লক্ষ্য একটাই—মানুষের আস্থা অর্জন করা এবং সততার সাথে হালাল উপার্জনের মাধ্যমে সমাজের প্রতিটি ঘরে বিশুদ্ধতার ছোঁয়া পৌঁছে দেওয়া।

'বিশ্বাস' একটি বহুমুখী ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে, যার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আমাদের প্রিমিয়াম অর্গানিক ফুড ব্র্যান্ড—‘বিশ্বাসের স্বাদ’।

মেঠোপথের সফর থেকে বিশ্বাসের শুরু

দেশজুড়ে ঘুরে বেড়ানো আর প্রত্যন্ত অঞ্চলের শিকড়কে চেনার শখ আমার বহুদিনের। সেই ভালোলাগা থেকেই উপলব্ধি করি—মানুষ যখন বাজারে গিয়ে একপ্রকার বাধ্য হয়ে রাসায়নিক ও ভেজাল খাবার কিনছে, তখন সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে খাঁটি খাবার এনে মানুষের হাতে তুলে দেওয়ার চেয়ে বড় সেবা আর হতে পারে না। ব্যবসা কেবল জীবিকা নয়, সততার সাথে পরিচালিত ব্যবসা হলো সুন্নত এবং সমাজের প্রতি দায়বদ্ধতা।

মো: সাইফুল ইসলাম
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, বিশ্বাসের স্বাদ

মাঠপর্যায়ের নজরদারি: কোনো মধ্যস্বত্বভোগী নয়

আমরা কোনো এজেন্টের হাত ঘুরে আসা পণ্যের ওপর নির্ভর করি না। রাতের পর রাত ৮ থেকে ১০ ঘণ্টা জার্নি করে অচেনা কোনো প্রত্যন্ত গ্রামে পৌঁছানো থেকে শুরু করে উৎপাদনকারীর সামনে থাকা—এক মুহূর্তের জন্যও আমরা চোখের আড়াল হতে দিই না। নিজের চোখে না দেখে, নিজে মান যাচাই না করে কোনো পণ্য আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই না।

আমাদের মূল প্রতিশ্রুতি

মানের ব্যাপারে আপসহীন

দাম কম রাখার প্রতিযোগিতায় আমরা পণ্যের গুণগত মানে ছাড় দিই না। শতভাগ হালাল ও ভেজালমুক্ত উপাদান সরবরাহ করাই আমাদের অগ্রাধিকার।

স্বচ্ছতা ও সততা

মিথ্যা বিজ্ঞাপনী প্রতিশ্রুতি নয়; আমাদের শক্তি হলো মাঠের বাস্তবতা এবং কৃষক ও মৌয়ালদের সাথে সরাসরি ব্যক্তিগত সম্পৃক্ততা।

গ্রাহক স্বস্তি ও রিটার্ন নিশ্চয়তা

পণ্য হাতে পেয়ে কোনো কারণে অসন্তুষ্ট হলে কোনো জটিলতা ছাড়াই পণ্য ফেরত দিয়ে সমাধানের সুযোগ রয়েছে (কেবল কুরিয়ারের রিটার্ন চার্জ প্রযোজ্য)।

Scroll to Top